Tuesday, June 9, 2026

আনন্দবাজারকে টপকে যাওয়ার পরিস্থিতিতে বর্তমান

Date:

Share post:

সংবাদপত্রের ইতিহাসে একটি নতুন পরিস্থিতি তৈরি হওয়ার বাতাবরণ স্পষ্ট। তাতে বর্তমান অতি সুবিধেজনক জায়গায় চলে যাচ্ছে।

1) পাঠকসংখ্যার দিক থেকে আনন্দবাজারকে ছাড়াতে চলেছে বর্তমান। একটি রিডারশিপ সমীক্ষায় ইতিমধ্যেই তা স্পষ্ট। ফলে এক নম্বরের সিংহাসনের স্বীকৃতির দিকে এগোচ্ছে একদা দুনম্বর। এবং তা দ্রুতগতিতে। আনন্দবাজার বহু ক্ষেত্রে তার পাঠক ধরে রাখতেও পারছে না।

2) বিজ্ঞাপনজনিত আয়ের দিক থেকেও সুবিধে পাচ্ছে বর্তমান। তাদের বিজ্ঞাপন বাড়ছে। আনন্দবাজারকে রেট কমানোর চাপের মুখে পড়তে হচ্ছে। আনন্দবাজারের বেশ কিছু বিজ্ঞাপন বর্তমান টেনে নেওয়ার পরিস্থিতি প্রবলতর হচ্ছে।

3) আর্থিক কারণে আনন্দবাজারের ভেতরে কর্মীসঙ্কট প্রবল। ছাঁটাই, বেতনসংকোচ চলছে। একটা তীব্র অনিশ্চয়তা কাজ করেছে। কিন্তু বর্তমানে সেটা নেই। তাঁরা কোনো ছাঁটাইতে যাচ্ছে না। সূত্রের খবর, অন্যতম শীর্ষকর্তা অভিজিৎ ভট্টাচার্য বলেছেন,” বাঁচিমরি সব একসঙ্গে হবে।” ফলে বর্তমানের টিম স্পিরিট অটুট আছে।

এহেন পরিস্থিতিতে এবিপি সূত্রের খবর, আনন্দবাজার এবং টেলিগ্রাফে ব্যয় কমাতে আরও কিছু কড়া পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...