Friday, June 26, 2026

রিজেন্ট পার্কে সপরিবারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য

Date:

Share post:

বিষ খেয়ে গোটা পরিবারের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় । পরিবারের ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। তারা বাঘাযতীন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পাম্প করে স্টমাক থেকে বিষ বের করার চেষ্টা চলছে। 
স্থানীয়রা জানিয়েছেন, রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক আবাসনের বাসিন্দা ওই পরিবারে দুই ছেলেকে নিয়ে থাকতেন মা। সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী । লকডাউনের জেরে সেই আর্থিক সমস্যা আরও চরম অবস্থায় পৌঁছায়। দুই ছেলের কেউ-ই কোনও কাজ করতেন না বলে জানা গিয়েছে। মায়ের একার রোজগারেই চলত সংসার। দুই ছেলের মধ্যে একজন আবার বিশেষভাবে সক্ষম।
করোনার জেরে টানা লকডাউনের জেরে সেই আয়ও তলানিতে এসে ঠেকেছিল। চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছিল ওই পরিবার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান , অর্থকষ্টের জেরে মানসিক অবসাদ থেকেই শুক্রবার সকালে বিষ পান করে মা ও দুই ছেলে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি । রিজেন্ট পার্ক থানার পুলিশ প্রকৃত কারণ খতিয়ে দেখছে ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...