Friday, June 26, 2026

বাংলায় লকডাউন বৃদ্ধি কেন? শ্বেতপত্রে কারণ জানাক রাজ্য, দাবি বঙ্গ বিজেপির

Date:

Share post:

আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে৷
কেন বাড়ানো হল তার কারণ দেখিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই দাবি রাজ্য বিজেপি-র৷

প্রসঙ্গত, গত বুধবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মনে করেন, রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল সরকার৷ তাঁর অভিযোগ, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ রাজ্য সরকার, সেই কারণেই বাংলায় সংক্রমণ বাড়ছে৷ লকডাউন কার্যকর করার দিকে জোরও দিচ্ছে না রাজ্য৷ সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “প্রথম থেকেই বাংলায় যথাযথভাবে লকডাউন কার্যকর করা হয়নি। এটি কঠোরভাবে প্রয়োগ করা গেলে বর্তমান পরিস্থিতি আরও অনেক ভাল হত। আসলে রাজ্য সরকার কেবল নিজের মতো করে একটি বিশ্বাসের জগৎ তৈরিতে ব্যস্ত ছিল এবং মানুষকে বোঝাচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আসল ছবিটি অন্যরকম ছিল”৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...