Saturday, April 4, 2026

বিস্ফোরক অভিযোগ দিব্যার, আবু সালেমের সঙ্গে যোগ ছিল সোনুর

Date:

Share post:

নয়া মোড়। ফের টি-সিরিজ প্রধানের স্ত্রী অভিনেত্রী দিব্যা খসলা কুমারের বিস্ফোরক অভিযোগ সোনু নিগমের বিরুদ্ধে। নতুন ভিডিও পোস্ট করে দিব্যার অভিযোগ, আবু সালেমের সঙ্গে জড়িত রয়েছেন সোনু নিগম। সোনুর জন্যই তিনি ও তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন গায়করা। এরপর তাঁর দাবি, দিব্যাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

ওই ভিডিওতে দিব্যা কী বলেছেন?

নতুন পোস্টে সোনু কে ব্যঙ্গ করে তাঁর মন্তব্য, ‘কতজন নতুন গায়ক গায়িকাকে সুযোগ দিয়েছেন সোনু? নয়াদিল্লির রামলীলা ময়দানে পাঁচ টাকার বিনিময়ে গান গাইতেন সোনু। আমার শ্বশুর গুলশন কুমার তাঁকে প্লেনের টিকিট দিয়ে দিল্লি থেকে মুম্বই নিয়ে আসেন বড় শিল্পী বানাবেন বলে। গুলশন হত্যার পর ‘অকৃতজ্ঞ’ সোনু অন্য মিউজিক সংস্থায় যোগ দেন। কারণ তিনি ভেবেছিলেন আঠারো বছর বয়সী ভূষণ সংস্থা সামলাতে পারবেন না। উনি টি-সিরিজকে শেষ করে দিতে চাইছেন।’

প্রসঙ্গত, প্রতিভাবান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই মিউজিক ইন্ডাস্ট্রির মাফিয়াদের নিয়ে মুখ খুলেছিলেন গায়ক সোনু নিগম। ভিডিও পোস্ট করে বলেছিলেন, খুব শীঘ্রই মিউজিক ইন্ডাস্ট্রি থেকেও এমনই আত্মহত্যার খবর পাওয়া যাবে। এরপরেই আবার একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, মিউজিক ইন্ডাস্ট্রি তাঁর বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে। তাঁর সরাসরি অভিযোগ টি-সিরিজ কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে। গায়কের দাবি, ভূষণ সোনুকে টার্গেট করেছেন।
সোনুর অভিযোগ, কিছুদিন আগেই সুশান্তের মৃত্যু পর মিউজিক ইন্ডাস্ট্রিতেও কীভাবে স্বজনপোষণ ও ইনসাইড-আউটসাইডার তত্ত্ব চলে আসছে তা নিয়ে মুখ খুলেছিলেন সোনু। তারপর থেমে থেকেই তিনি টার্গেট হয়েছেন বলে অভিযোগ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...