Monday, June 22, 2026

৩ জন ডাক্তারের মধ্যে প্রশিক্ষণহীন ২ জন! গ্রামীণ ভারতের রিপোর্ট ঘিরে উদ্বেগ

Date:

Share post:

ডাক্তার চিকিৎসা করছেন। অথচ তাঁর কোনও ডাক্তারি শিক্ষাই নেই। ভারতের গ্রামগুলিতে এমনই অবস্থা। প্রতি ৩ জন ডাক্তারের মধ্যে ২ জনের ডাক্তারি শিক্ষা নেই। সেন্টার ফর পলিসি রিসার্চের ১৯টি রাজ্যে ১ হাজার ৫১৯টি গ্রামে সমীক্ষা করে। তাতেই উঠে এসেছে এই তথ্য। সমীক্ষাটি সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে৷

ওই সমীক্ষা অনুযায়ী, ভারতের ৭৫ শতাংশ গ্রামে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। একটি গ্রামে গড়ে তিনটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ এর মধ্যে ৮৬ শতাংশ বেসরকারি চিকিত্‍সক ও ৬৮ শতাংশের কোনও ডাক্তারি প্রশিক্ষণ নেই৷ এই হার বেশি তামিলনাড়ু ও কর্নাটকে।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছিল, ৫৭.৩ শতাংশ মানুষ ভারতে অ্যালোপ্যাথি চিকিত্‍সা করেন, যাঁদের ডাক্তারি প্রশিক্ষণ নেই৷ ৩১.৪ শতাংশ আবার দশম বা দ্বাদশ শ্রেণী পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করছেন। এই সমীক্ষার প্রধান অধ্যাপক জিষ্ণু দাস বলেন, “গ্রামীণ ভারতের একটা বিরাট অংশ হাতুড়ে ডাক্তারদের উপর নির্ভশীল৷”

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...