Monday, June 22, 2026

নাবালিকাকে কুপ্রস্তাব! গাইঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৬

Date:

Share post:

নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। উত্তেজনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায়। অভিযোগ, শুক্রবার রাতে, এক বিজেপি সমর্থকের নাবালিকা কন্যাকে কুপ্রস্তাব দেন এলাকার এক তৃণমূল সমর্থক। প্রতিবাদ করতে গেলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি, দা নিয়ে মারামারি বেধে যায়। ঘটনায় দুই পক্ষের ছ’জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলেন বিজেপির পঞ্চায়েত সদস্য।
অন্যদিকে বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূলের বিধায়ক সুরজিৎকুমার বিশ্বাস দাবি করেন, ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বকচরা পাড়ুই পাড়াতে আক্রান্ত হয়েছেন তাঁর দলের কর্মী-সমর্থকরাই। ঘটনায় 8 জনকে ধরা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাতেই গ্রামে পুলিশের টহলদারি শুরু হয়েছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...