Saturday, June 13, 2026

বড় সিদ্ধান্ত সরকারের, ড্রাইভিং লাইসেন্স নিয়ে বদলাতে পারে এই নিয়ম

Date:

Share post:

ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবার সরকারের বড় সিদ্ধান্ত । হাল্কা ও মাঝারি কালার ব্লাইন্ডরাও ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন ৷ সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক শুক্রবার এই বিষয়ে মোটর ভেহিকেল নিয়মে প্রয়োজনীয় সংশোধন করার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে, বিশ্বের অন্য জায়গায়তেও এই অনুমতি দেওয়া হয়ে থাকে ৷
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কেন্দ্রীয় মোটর ভেহিকেল নিয়ম ১৯৮৯-এর ফর্ম ১ ও ফর্ম ১ (এ) সংশোধনের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে৷ এর জেরে হাল্কা থেকে মাঝারি কালার ব্লাইন্ড ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন৷
একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়টিতে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কালার ব্লাইন্ড ব্যক্তিদের লাইসেন্স দেওয়া হচ্ছিল না ৷ এই বিষয় নিয়ে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হয় । তাঁরা হাল্কা ও মাঝারি কালার ব্লাইন্ড ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স জারি করার অনুমতি দেন ৷

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...