Saturday, April 11, 2026

কথা রাখলেন, ভিনদেশে আটকে থাকা ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন দেব

Date:

Share post:

একের পর এক ভাল ছবি দিয়ে তিনি কথা রেখেছেন ভক্তদের। এবারও কথা রাখলেন অভিনেতা সাংসদ দেব। রাশিয়াতে আটকে থাকা ডাক্তারি পড়ুয়াদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন তিনি।
১১ই জুন এক ডাক্তারির ছাত্র, অখিলেন্দু টুইটারে দেবের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের আটকে থাকা ও অসহায় অবস্থার কথা খুলে বলেন সাংসদ-অভিনেতাকে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে টুইটারে যোগাযোগ করার চেষ্টা করেন অখিলেন্দু। কিন্তু তাতে কোনও লাভ হয় না। তবে দেবকে টুইট করার সঙ্গে সঙ্গেই তিনি উত্তর দেন। টুইটারে অখিলেন্দুকে দেব বলেন, ‘আমার টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে কথা দিতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করব।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টি জানান দেব। মুখ্যমন্ত্রীর সাহায্যে রাশিয়ার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরই ছাত্র-ছাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই মস্কো থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৭৭ জন ছাত্র-ছাত্রী। ২৮ শে জুন মাঝরাতে কলকাতা বিমান-বন্দরে পৌঁছবে এই বিশেষ বিমান।

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...