Sunday, March 22, 2026

করোনা সন্দেহে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে, ফিরে দেখলেন সর্বস্ব লুট!

Date:

Share post:

করোনা সন্দেহে সরকারি নির্দেশ মেনে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে মাথায় হাত আদক পরিবারের। যেমনটা জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি বড় পোল, আদক পাড়ার বাসিন্দা শুভঙ্কর আদক, পেশায় গাড়ির চালক। মুম্বই থেকে যাত্রী নিয়ে গত ১২ জুন কলকাতায় আসার পরের দিন থেকেই জ্বরে আক্রান্ত হন।

করোনা সন্দেহে তাঁকে মুচিশা লক্ষ্মী বালা দত্ত গ্রামীন হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। ১৫ তারিখ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই শুভঙ্করের পরিবারের বাকি ১৪ জন সদস্যকে বিড়লাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকতে চায়, বাড়ির নিরাপত্তার কথা ভেবে। কিন্তু নোদাখালি থানার পক্ষ থেকে বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হলে আদক পরিবার কোয়ারেন্টাইন সেন্টারে যেতে রাজি হয়।

আদক পরিবারের সেই ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে, তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে তাঁদের মাথায় হাত।

তাঁরা দেখেন, পরিবারের প্রায় সবকটি ভাইয়ের ঘরের দরজা ভেঙে আলমারির যাবতীয় জিনিস তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবার সূত্রে দাবি, আনুমানিক ১০ লক্ষ টাকার নগদ ও গয়না চুরি গিয়েছে। নোদাখালি থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...