Monday, April 6, 2026

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৫২১

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আরও ৫২১ জনের শরীরে করোনাভাইরাসের হদিশ মিলল। ফলে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,৭১১। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৩ জন করোনা রোগীর। আর তাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৯। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের তরফে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৯৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১০,৭৮৯।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...