Monday, April 6, 2026

সুশান্তের মৃত্যুর তদন্ত: যশরাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদ্ধার করতে নেমেছে মুম্বই পুলিশ। যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিককে এবার জিজ্ঞাসাবাদ করল বান্দ্রা পুলিশ।

তদন্তের স্বার্থে যশ রাজ ফিল্মসের কাছে চুক্তিপত্র চেয়ে পাঠিয়েছিল পুলিশ। প্রযোজনা সংস্থা যাবতীয় কাগজপত্র পুলিশকে জমা দিয়েছে। শুক্রবার যশ রাজ ফিল্মসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আশিস সিং এবং এক আধিকারিক আশিস প্যাটেলকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে আশিস সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বে আশিস সিং পুলিশকে জানিয়েছেন, “সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি না থাকলেও তাঁদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। অস্বাভাবিক কোনও কিছু মনে হয়নি।”

প্রসঙ্গত, ২০১২ সালে যশ রাজের সঙ্গে চুক্তি হয়েছিল প্রয়াত ও অভিনেতার। যশ রাজ ফিল্মসের ব্যানারে দুটি ছবি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তে অভিনয় করেছিলেন সুশান্ত। ২০১৫ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি ভাঙেন সুশান্ত সিং রাজপুত। রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তাঁকেও যশ রাজের সঙ্গে চুক্তি ভাঙার কথা বলেছিলেন সুশান্ত। কেন সুশান্ত চুক্তি ভেঙেছিলেন এবং কেন রিয়াকে চুক্তি ভাঙার কথা বলেছিলেন তা জানতে প্রাক্তন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...