Friday, June 19, 2026

পিএম কেয়ার্স-এর অডিট হবে তো? প্রশ্ন তুললেন দেবাশিস কুমার

Date:

Share post:

ফের কেন্দ্রকে তীব্র আক্রমন করলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। আজ, শনিবার এক সাংবাদিক সম্মেলনে পিএম কেয়ার্স নিয়ে নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করেন তিনি।

তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থাকলেও আলাদা করে করা হয়ছে বিশেষ ফান্ড। এর কোনও অডিট হবে না। পরিযায়ী শ্রমিকদের কোনওরকম ব্যবস্থা করতে ব্যর্থ কেন্দ্র।  গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান থেকে পশ্চিমবঙ্গকে পরিকল্পিত ভাবে বাদ দিয়েছে কেন্দ্র।

একইসঙ্গে এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে একটানা তিন সপ্তাহ ধরে দেশজুড়ে লাগাতার
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। আর কেন্দ্র এ ব্যাপারে নীরব। এমনটাই বললেন দেবাশিস কুমার।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...