Friday, June 19, 2026

২৯ জুন থেকে শিখ তীর্থযাত্রীদের জন্য খুলতে পারে করতারপুর, জানাল পাকিস্তান

Date:

Share post:

অতিমারীর কারণে বন্ধ করে দেওয়া হয় করতারপুর করিডোর। এবার সব সতর্কতা অবলম্বন করেই আগামী ২৯ জুন থেকে করতারপুর সাহিব গুরদোয়ারা খুলে দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করল পাকিস্তান। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে বলে ট্যুইট করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

প্রসঙ্গত, আগামী ২৯ জুন থেকে শিখ তীর্থযাত্রীদের জন্য করতারপুর খুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে পাকিস্তান। ওই দিনটি মহারাজ রণজিত্‍ সিং-এর মৃত্যুবার্ষিকী । এই কারণে ওই দিনেই করতারপুর করিডোর ফের খুলে দেওয়ার কথা বলা হয়েছে পাকিস্তানের তরফে।

এই বিষয়ে ভারতকে তাদের আগ্রহের কথা জানিয়েছে পাক প্রশাসন। শনিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই বিষয়টি ট্যুইট করে জানান। তিনি বলেন, “সারা বিশ্বেই উপাসনাস্থল খুলে দেওয়া হচ্ছে। তাই পাকিস্তানও শিখ তীর্থযাত্রীদের জন্য করতারপুর করিডোর খুলে দিতে আগ্রহী।”

উল্লেখ্য, ২০২৯-এর ৯ নভেম্বর করতারপুর করিডোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পঞ্জাবের ডেরা বাবা নানক সৌধের সঙ্গে আন্দাজ চার কিমি দূরে পাকিস্তানের পঞ্জাবের নারওয়াল জেলার করতারপুর সাহিবের সংযোগ স্থাপন করেছে এই করিডোর। গত বছর ভারতীয় তীর্থযাত্রীদের জন্য করতারপুর যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...