Friday, April 3, 2026

ছেলের মৃত্যু শোক, লকডাউনে কর্মহীন, স্ত্রীর পরকীয়া! ফের শহরে অবসাদে আত্মহত্যা

Date:

Share post:

শহরে ফের আত্মহত্যার ঘটনা। এবার দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বিদ্যাসাগর পল্লীতে। মানসিক অবসাদে আত্মহত্যা করলেন এক ব্যাক্তি। নাম কাজল দাস (৪০)। প্রতিবেশিরা জানাচ্ছেন, একাধিক কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাজলবাবু।

জানা গিয়েছে, গতবছর কালীপুজোর সময় তুবড়ি বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল তাঁর ছেলের। সেই ঘটনাও সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। তখন থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান কাজল দাস। এরপর দীর্ঘ লকডাউনে বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজটিও হারিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বনিবনা না থাকার জন্য তাঁর স্ত্রীও ছেড়ে চলে যায়। একটা মহল থেকে অভিযোগ, স্ত্রীর পরকীয়া সামনে আসতে আরও বেশি মানসিক অবসাদে চলে যান তিনি।

এই প্রথন নয়, জানা গিয়েছে আগেও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কাজল দাস। কিন্তু সেবার কাজলবাবুর মা দেখে ফেলায় বেঁচে যান। তবে এবার আর রক্ষা হলো না। আজ, রবিবার সকালে প্রতিবেশিরা কাজলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান।

এরপর হরিদেবপুর থানার পুলিশকে খবর দিলে, তারা এসে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...