Wednesday, June 24, 2026

ভর্তি নিল না হাসপাতাল, বিয়ের দিন কন্যাদানের বদলে বাবার কাঁধে উঠল মেয়ের শব!

Date:

Share post:

করোনা আবহে চিকিৎসা পাচ্ছেন না অন্য রোগীরা। ভর্তি নেওয়া হচ্ছে না হাসপাতলে। বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে রোগীর। বারবার উঠে আসছে এমন অভিযোগ। এবার এমনই এক ঘটনা ঘটল যোগীর রাজ্যে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের ঠঠিয়া থানা এলাকার ভগতপুরবা গ্রামে। এই গ্রামের বাসিন্দা ১৯ বছরের মেয়ে বিনীতার মৃত্যু হয় বিনা চিকিৎসায় এমনটাই অভিযোগ করছে পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, মেয়েটির বিয়ে ঠিক হয় ৷ কানপুরের দেহাত জেলার রসুলাবাদের সন্তোষের ছেলে সঞ্জয়ের সঙ্গে ছিল বিয়ে ৷ দুই পরিবারেই বিয়ে নিয়ে খুশির আবহ ছিল ৷ সকাল থেকে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান চলার মধ্যেই হঠাৎই বিনীতা অসুস্থ বোধ করে ৷

পরিবাবের লোক অসু্স্থ বিনীতাকে নিয়ে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ পরিবারের অভিযোগ, করোনার ভয়ে সেখান থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় ৷ এরপর একের পর এক হাসপাতাল -নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সব জায়গা থেকে নিরাশা নিয়েই ফিরতে হয় ৷ সঞ্জয় বরযাত্রী নিয়ে এসে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হন ৷
পুলিশের আধিকারিক অমরেন্দ্র প্রসাদ জানিয়েছেন, মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে ৷ আসলে কী কারণ ১৯ বছরের ওই যুবতীর মৃত্যু হল তাই খতিয়ে দেখবে পুলিশ ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...