Wednesday, April 8, 2026

ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিমবঙ্গের অতিমারি পরিস্থিতির জন্য ১০,১০৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে এই দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, “এই টাকা নরেন্দ্র মোদি ওষুধ এবং স্বাস্থ্য খাতে খরচ করার জন্য দিয়েছিলেন। সেই টাকা খরচ করেনি রাজ্য সরকার। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়নি।”

এদিন ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্য সরকারকে রীতিমতো রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়নি। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত দুঃখজনক। রাজ্যে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে বলে দাবি করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই পরিস্থিতিতে মাত্র ২ টো হাসপাতালকে কাজে লাগিয়েছে রাজ্য সরকার।”

নির্মলা সীতারমনের অভিযোগ, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হলেও অসহযোগিতা করেছে রাজ্য সরকার। কেন্দ্র সবরকম সাহায্য করলেও রাজ্য তা কাজে লাগায়নি বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। করোনা পরীক্ষাতেও কারচুপি হয়েছে বলে দাবি করেছেন তিনি। পশ্চিমবঙ্গের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই নেই বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাশের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের সীমানা বন্ধ করে দিয়েছে।”

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...