Saturday, April 4, 2026

সৈন্যদের মার্শাল আর্ট শেখাতে তিব্বতে ২০ প্রশিক্ষক পাঠাচ্ছে চিন

Date:

Share post:

তিব্বত মালভূমিতে অবস্থানরত চিনা সৈন্যদের মার্শাল আর্ট শেখানোর জন্য ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চিন। এই সিদ্ধান্তের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেওয়া হয়নি। যদিও চিনা সীমান্ত রক্ষীদের সঙ্গে সংঘর্ষের পর অন্তত ২০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরপর তাদের এই সিদ্ধান্ত।
দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুসারে, ওই এলাকায় কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। ভারত যদিও জানিয়েছে, ২০ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ৭৬ জন আহত হয়েছে, তবে চিন তাদের সৈন্য হতাহতের ব্যাপারে কোনোও তথ্য জানায় নি। মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চিনের গণমাধ্যমগুলো এটি নিশ্চিত করেনি যে, তারা ভারত সীমান্তে দায়িত্বরত চিনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কিনা।
লাদাখে গত ১৫ জুন গালওয়ান রিভার ভ্যালির ওই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পারমাণবিক শক্তিধর দেশ- চিন ও ভারত।
চরম জলবায়ু ও অতি উঁচু ওই অঞ্চলটি আকসাই চিনের কাছাকাছি।
তবে ওই ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা প্রায় অচিহ্নিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে দীর্ঘ দিনের উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

    

    

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...