Thursday, April 9, 2026

কংগ্রেস সাংসদ চিন ও পাকিস্তানের ভাষায় টুইট করেছেন, রাহুলকে খোঁচা অমিত শাহর

Date:

Share post:

রাহুল গান্ধীর “আত্মসমর্পণ মোদি” টুইটের সমালোচনায় সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
তাঁর সাফ কথা,
কংগ্রেস সাংসদের সেই টুইট পাকিস্তান-চিনকে খুশি করেছে। করোনায় সংক্রমণ বৃদ্ধি থেকে গালওয়ান সংঘাত, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধী। দুটি ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করেছেন বলে খোঁচা দিয়েছেন রাহুল । সোশাল মাধ্যমে সেই “হ্যাশট্যাগ আত্মসমর্পণ” খোঁচা ভাইরাল হয়েছে। এবার তার সেই খোঁজার জবাব দিলেন অমিত শাহ। এমনকী, ইন্দো-চিন সংঘাত নিয়ে সংসদে আলোচনা করতেও সরকার প্রস্তুত বলে বিরোধীদের কাছে বার্তা দিলেন অমিত শাহ।
তিনি বলেন, দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে আমরা সমর্থ। কিন্তু কোনও দলের প্রাক্তন সভাপতি এই ধরনের কথা বললে, বেদনা হয়। এমন সংকটের মুহূর্তে এই ধরনের নীচু রাজনীতি এড়িয়ে চলাই ভালো।
রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এটা আত্মসমীক্ষার বিষয়। তিনি ও তাঁর দল যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তাতে করে পাকিস্তান ও চিনের হাত শক্ত হচ্ছে। আপনি যেটা বলছেন, সেটা চিন ও পাকিস্তানের ভাষা।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...