Saturday, April 4, 2026

বৃষ্টিতে আর বাতিল হবে না ম্যাচ! বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে

Date:

Share post:

 

এবার বৃষ্টি পড়লেও বাতিল হবে না ক্রিকেট ম্যাচ । খেলা চলবে নির্বিঘ্নেই! কারণ বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে ভারতে। এই স্টেডিয়ামে যা সুযোগ সুবিধা রয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেও নেই। আর একটি বিষয় জানা যাচ্ছে যে , এবার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না। এর কারণ হিসেবে জানা গিয়েছে, সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না। কিন্তু এই স্টেডিয়ামের ছাদ থাকবে।

কোথায় তৈরি হচ্ছে এই স্টেডিয়াম? থাকছে কী কী ব্যবস্থা ? জেনে নিন…

চণ্ডীগড়ে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় ব্যবস্থা থাকবে। এছাড়াও বহু অত্যাধুনিক ব্যবস্থা থাকবে মুল্লাপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে। আসলে গ্রিন বিল্ডিংস কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হচ্ছে এই স্টেডিয়াম।

আট লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে এই হাইটেক স্টেডিয়াম। খরচ হচ্ছে দেড়শো কোটি টাকা। জানা গিয়েছে মোহালি স্টেডিয়াম-এর থেকে তিনগুণ বড় হবে এই স্টেডিয়াম। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচতে পারবেন দর্শকরাও। রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম থাকবে স্টেডিয়ামে। যাতে বৃষ্টির জল ধরে রেখে তা আবার নতুন করে ব্যবহার করা যায়! এছাড়া গোটা স্টেডিয়ামের ইলেকট্রিসিটি চলবে সৌর বিদ্যুতের মাধ্যমে। স্টেডিয়ামের বিস্তীর্ণ জায়গা জুড়ে লাগানো হবে গাছ। যাতে প্রাকৃতিক শোভা বজায় থাকে।

বৃষ্টির জন্য কোনওভাবেই আর ম্যাচ পণ্ড হবে না। জানা যাচ্ছে এই স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম এতটাই ভাল থাকবে যে বৃষ্টি থামার আধ ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে। তাছাড়া বৃষ্টি চলাকালীন পিচ ও আউটফিল্ডের কোনওরকম ক্ষতিও হবে না।  হাইটেক স্টেডিয়ামে দর্শকদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হয়েছে। বৃষ্টি বা রোদের হাত থেকে দর্শকরা এবার বাঁচতে পারবেন। তবে কবে নাগাদ এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে তা এখনও পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...