Friday, April 3, 2026

চিকিৎসা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ছেলে, খবর শুনে মৃত্যু বাবারও

Date:

Share post:

কলকাতার বুকে ফের হাসপাতালের উদাসীনতা। আর তার জেরেই পরোক্ষে চলে গেল দুটি প্রাণ।

অসহ্য পায়ের যন্ত্রণা নিয়ে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে দীর্ঘক্ষণ বসে থেকেও ফল মিললো না। সংশ্লিষ্ট বিভাগের ডাক্তার না আসায় বিনা চিকিৎসায় ফেরত আসতে হলো বাড়ি। অন্যদিকে,বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ নেই। যার জেরেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক প্রৌঢ়।

জানা গিয়েছে, আজ রবিবার সকালে টালিগঞ্জ হরিদেবপুরের ধারাপাড়ার বাসিন্দা গোপাল মণ্ডলের (৫৯) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসা করাতে না পারায় যন্ত্রণার হাত থেকে রেহাই পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গোপালবাবু।

পরিবার আরও জানাচ্ছে, পুরোনো একটি চোট থেকে অসহ্য পায়ের যন্ত্রনা হওয়ায় গতকাল, শনিবার তাঁকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন গোপাল মন্ডল। এরপর ডাক্তার না আসায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর এদিনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

এদিকে ছেলে আত্মহত্যা করেছে জানা মাত্রই অসুস্থ হয়ে পড়েন গোপালবাবুর বৃদ্ধ বাবা ভূতনাথ মণ্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে তাঁরও। একই দিনে একই বাড়িতে দুটি মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...