Saturday, June 20, 2026

“সীমান্তে যেতে না পারি, এখানে তো রক্ত দিতে পারি”

Date:

Share post:

চিন সীমান্তে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধায় রক্তদানশিবির। রবিবার উত্তর কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে। মৃত্যুঞ্জয় পালের উদ্যোগে। ছিলেন প্রশান্ত, সম্রাটরা। উদ্বোধন করেন মন্ত্রী সাধন পাণ্ডে। রক্তদান করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এদিন শ্লোগান ছিল, সীমান্তে যেতে না পারি, এখানে তো রক্তদান করতে পারি। বস্তুত শহিদতর্পনে রক্তদানশিবির হলেও এই রক্ত বহু রোগীর কাজে লাগবে। থ্যালাসেমিয়াসহ বহু চিকিৎসায় রক্ত লাগছে। এখন তার সংকট দেখা দিচ্ছে। সেই কারণেও রক্তদানে এগিয়ে আসার দরকার। এখানে করোনা সতর্কতার সব নিয়ম মেনেই রক্ত নেন কর্মীরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...