Saturday, June 20, 2026

বিধানসভা নির্বাচনে একা লড়বে বিজেপি: দিলীপ ঘোষ

Date:

Share post:

কারোর সঙ্গে নয়। একুশের নির্বাচনে একাই লড়বে বিজেপি। রবিবার একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সকালে বাড়ি থেকে বেরিয়ে নিউটাউন ইকো পার্কের প্রাতঃভ্রমণ ও যোগা করেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাম, কংগ্রেস, তৃণমূল তারা ঠিক করে রেখেছে একসঙ্গে লড়বে কি না। তবে বিজেপি ঠিক করে রেখেছে একাই লড়বে। দিলীপ ঘোষ বলেন, দীর্ঘদিন লকডাউনের কারণে ঠিকমতো প্রাতঃভ্রমণ করতে পারেননি। অন্যদিকে তিনমাস বাড়িতে বসে থাকলেও মানুষের সঙ্গে বিজেপির কার্যকর্তারা যোগাযোগ রেখেছেন বলে জানান দিলীপ ঘোষ। এদিন তিনি আরও বলেন, “পুলিশ বেশি আক্রান্ত হচ্ছেন। পুলিশের সুরক্ষার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...