Monday, April 6, 2026

অবশেষে জঙ্গিমুক্ত ডোডা, খতম হিজবুল মুজাহিদিন কমান্ডারও

Date:

Share post:

সোমবার সকাল থেকেই যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই লস্কর-ই তৈবা ও এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। যার মধ্যে হিজবুলের খতম হওয়া জঙ্গি ছিল কমান্ডার। নাম মাসুদ আহমেদ ভাট। অন্যদিকে, মাসুদকে নিকেশ করার পর আজকের এই জঙ্গিদমন অভিযানে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলাকে সম্পূর্ণ জঙ্গিমুক্ত করা গিয়েছে বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের।

উপত্যকায় এটা যৌথ বাহিনীর বড়সড় সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সেনা ও পুলিশের যৌথ বাহিনী অনন্তনাগে এই অভিযান শুরু করেছিল। হিজবুল কমান্ডার মাসুদ-সহ আরও দু’জনকে নিকেশ করে একটি একে রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের শীর্ষ পুলিশ আধিকারিক দিলবাগ সিং জানিয়েছেন, অনন্তনাগের এই অভিযানে দুই লস্কর-ই-তইবা জঙ্গি ও হিজবুলের জেলা কমান্ডার মাসুদকে খতম করে জম্মুর ডোডা জেলা জঙ্গি মুক্ত হয়েছে।

উল্লেখ্য, করোনা আবহের মধ্যেই বিগত সাড়ে ৫ মাসে ধরে উপত্যকায় ১০০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী। তার মধ্যে কমান্ডার নাইকু-সহ ৫০ জন হিজবুল মুজাহিদিনের, ২০ জন লস্ক-ই-তৈবা ও ২০ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। বাকিরা অন্যান্য সংগঠনের জঙ্গি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...