Saturday, April 4, 2026

হার্লে ডেভিডসনে প্রধান বিচারপতি! ছবি ছড়াতেই বিতর্ক

Date:

Share post:

অবাক করে দেওয়ার মতো ঘটনাই বটে! বাইকে চেপে পোজ দিচ্ছেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে।

সোশ্যাল মিডিয়াতে সেই চমকপ্রদ ছবি দেখে জোর চর্চায় নেমে পড়েছে নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হার্লে ডেভিডসনে বসে আছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদেকে এখন নাগপুরে তাঁর হোম টাউনে রয়েছেন। আর সেখানেই এই লকডাউনে তাঁকে দেখা গেল বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং অভিজাত বাইকে বসে আছেন তিনি।

তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, বাইকে সওয়ার প্রধান বিচারপতির মাথায় হেলমেট বা মুখে মাস্ক নেই কেন? সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ এক টুইটে, দেশের প্রধান বিচারপতির এমন ছবি নিয়ে কটাক্ষও করেছেন।

যদিও বোবদের বাইকপ্রেম অবশ্য নতুন নয়। এর আগে একটি বুলেট চালাতেন তিনি। সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। তবে এবার কালো জামা এবং কালো প্যান্ট পরে ম্যাচিং করে কালো রঙের হার্লে ডেভিডসনে প্রধান বিচারপতির বসে পোজ দেওয়ার ছবি ট্যুইট করেছে ”বার অ্যান্ড বেঞ্চ” নামক একটি সংস্থাও।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...