Monday, April 6, 2026

বঙ্গবিজেপিতে যাকে তাকে নিরাপত্তা, তুলে নিতে পারে কেন্দ্র

Date:

Share post:

বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা। কয়েকজন জওয়ান ঘিরে। এটাই রীতি হয়ে গেছিল। বড়, ছোট, মেজো, চুনোপুঁটি নেতাদেরও নিরাপত্তা। বিশেষত তৃণমূল থেকে এলেই। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এখন গোটাটা বিবেচনা করছেন। কিছু ক্ষেত্রে নিরাপত্তা তোলা হতে পারে। যারা রাজ্য কমিটিতেও আসার যোগ্যতা দেখায়নি, তারা আধাসেনা নিয়ে ঘুরছে। এটা দৃষ্টিকটূ হচ্ছে। যখন সীমান্তে জওয়ান বাড়ানো হচ্ছে, তখন এখানে জওয়ানরা চতুর্থ শ্রেণির কিছু তথাকথিত নেতার পাশে অপ্রয়োজনে ঘুরছেন। স্বরাষ্ট্রমন্ত্রক গোটাটা পর্যালোচনা করছে বলে খবর। স্ট্যাটাস সিম্বলের জন্য জওয়ানদের ব্যবহার করা চলবে না বলেই মন্ত্রক নীতি নিচ্ছে। যাদের একান্ত প্রয়োজন, তাদের মধ্যে দিলীপ ঘোষ, মুকুল রায়দের নাম থাকছে। থাকছেন কয়েকজন সাংসদ। দুএকজন পদাধিকারী। তার বেশি কাউকে নতুন তালিকায় রাখা হবে না। আবার একটি সূত্র বলছে বিধানসভা নির্বাচনের আগে কারুর নিরাপত্তা প্রত্যাহার নাও হতে পারে। সেইজন্যেও কেউ কেউ লবি করছেন।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...