Saturday, March 21, 2026

*বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিল্লি কলেজে ঢোকার পথ বন্ধ হলো পরিচালন কমিটির সিদ্ধান্তে*

Date:

Share post:

মিলি এডুকেশনাল অর্গানাইজেশন কার্যত পাকাপাকিভাবেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কলেজে ঢোকার পথ বন্ধ করে দিলো৷ এই সংস্থাই কলকাতার মিল্লি আল-আমিন কলেজ ফর গার্লস পরিচালনা করে৷ এই কলেজেরই ভারপ্রাপ্ত অধ্যাপক বৈশাখী দেবী৷

মিলি এডুকেশনাল অর্গানাইজেশনের সম্পাদক মহম্মদ জিয়াউদ্দিন হায়দার রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে এক চিঠিতে মিল্লি এডুকেশনাল অর্গানাইজেশন পরিচালিত মিল্লি আল-আমিন কলেজ ফর গার্লসে রাজ্য সরকার যে সব অনুমোদিত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পাঠিয়েছে, তা প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন৷ প্রসঙ্গত, বৈশাখী দেবীকে এই কলেজে নিয়োগ করেছিলো রাজ্য সরকার -ই৷ পরিচালন সমিতির এই সিদ্ধান্তে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কলেজে ঢোকা বন্ধ হওয়ার সম্ভাবনা পুরোমাত্রায়৷

পরিচালন সমিতির সম্পাদক চিঠিতে আরও জানিয়েছেন, এবার থেকে এই কলেজ নিজস্ব তহবিলের টাকায় পরিচালিত হবে এবং রাজ্য সরকারের কাছ থেকে কোন পে-প্যাকেট ছাড়াই প্রতিষ্ঠানটি চলবে৷ রাজ্য সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করতেও অনুরোধ জানিয়েছেন পরিচালন সমিতির সম্পাদক ৷

ওই সংস্থার এ ধরনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে আগেই আলোচনা না করে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ সরকার আগেই জানতো বিষয়টি৷ এখন দেখার সরকার
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনও কলেজে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করে কি’না৷

Related articles

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...