Wednesday, June 10, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মান্নানের

Date:

Share post:

দেশজুড়ে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এই অবস্থায় কেন্দ্রের তীব্র সমালোচনা করছে বিরোধীরা। মঙ্গলবার শ্রীরামপুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বিক্ষোভ সমাবেশে কংগ্রেস নেতা বলেন, “২০১৩ সালে তেলের দাম ছিল ১০৮ ডলারের নিচে। সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার ডিজেলের দাম ৬৫ টাকা এবং পেট্রোলের দাম ৫৫ টাকায় বেঁধে রেখেছিলেন। গ্যাস সিলিন্ডার পাওয়া যেত ৪০০ টাকার নিচে। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নেমে গিয়েছে। বাংলাদেশ, ভুটান সহ প্রতিবেশী দেশের পেট্রোপণ্যের দাম নিচের দিকে। তাহলে কেন আমাদের দেশে পেট্রোপণ্যের দাম বাড়ছে?

তিনি মনে করিয়ে দেন, মনমহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন স্মৃতি ইরানি পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তাঁর কথায়, “সেই সময় স্মৃতি ইরানি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে চুড়ি পরিয়ে দেবেন।” কটাক্ষের সুরে কংগ্রেস নেতা বলেন, “সেই চুড়িগুলো কি ভেঙে গিয়েছে?” তিনি জানান, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম এবং কংগ্রেস কর্মীরা যৌথভাবে লড়াই করবে। বিজেপির বিরুদ্ধে যারা এ লড়াইয়ে সামিল হবেন তাদের সঙ্গে কংগ্রেস এবং বাম কর্মীরা থাকবেন।

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...