Wednesday, June 17, 2026

বিপুল সামরিক সরঞ্জাম দিয়ে ভারতকে সাহায্য বন্ধু রাষ্ট্রগুলির

Date:

Share post:

পূর্ব লাদাখ সীমান্তে অব্যাহত ভারত-চিন সংঘর্ষ। লাল ফৌজকে জবাব দিতে তৎপর হয়েছে দিল্লি। ইতিমধ্যে লাদাখে পৌঁছে গিয়েছে প্রায় ৫০ হাজার অতিরিক্ত সেনা। সামরিক সরঞ্জাম নিয়ে সীমান্তে প্রস্তুত হয়েছে সেনারা।

জানা গিয়েছে, আমেরিকা, ফ্রান্স, ইজরায়েল ও রাশিয়া থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম আমদানি করছে ভারত। আগামী মাসে ভারতের হাতে আসছে রাফাল। শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম এই রাফাল। ২৭ জুলাইয়ের মধ্যে ভারতে এই বিমান পাঠাবে ফ্রান্স। একইসঙ্গে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে অস্ত্র কিন্তু চলেছে ভারত।
মার্কিন গোয়েন্দা সংস্থার থেকে গোপন তথ্য পাচ্ছে ভারত।রাশিয়ার কাছ থেকে কয়েক হাজার অ্যান্টি-ট্যাংক মিসাইল, টি-৯০ ব্যাটল ট্যাংকের ইঞ্জিন, ট্যাংকের অন্যান্য অংশ, মাল্টিব্যারেল রকেট লঞ্চার কিনতে চলেছে কেন্দ্র। অন্যদিকে, ইজরায়েলের থেকে কেনা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকেল বা চালকবিহীন উড়ন্ত যান এবং ভারতীয় নৌ-সেনার জন্য ক্ষেপণাস্ত্র আনা হচ্ছে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...