Friday, June 19, 2026

অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে শহরে ফের বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ

Date:

Share post:

করোনা আবহে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে স্কুলের অতিরিক্ত ফি বৃদ্ধির বিরুদ্ধে আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার অশোক হল স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ গত তিন মাস ধরে অনলাইনে পড়াশোনা করাচ্ছে। সে অর্থে তাঁরা শুধুমাত্র টিউশন ফি দেবে। সেশন ফি দেবে না।

এর পাশাপাশি, অন্যান্য সমস্ত খরচ যেমন কম্পিউটার খরচ বা স্কুলে যাতায়াতের জন্য বাসের খরচ বা ল্যাবের খরচ দেবেন না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সবকিছুরই ফি চাইছে । তাই তাঁদের এই প্রতিবাদ-বিক্ষোভ।

অভিভাবকদের আরও দাবি, স্কুল কর্তৃপক্ষকে চিঠি বা ই-মেইল পাঠানো হলে কোনও উত্তর দেয়নি। এমনকী, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...