Sunday, June 14, 2026

ফের কারখানায় গ্যাস লিক, মৃত ২, অসুস্থ ৪, এবার বিশাখাপত্তনমে

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। অসুস্থ হয়েছেন আরও ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্যাস ছড়িয়ে পড়তে পারেনি বলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। মুখ্যমন্ত্রী দপ্তরর সূত্রে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা নাগাদ এই গ্যাস লিক হতে শুরু করে। সেই সময় ওই শ্রমিকরা কর্মরত ছিলেন। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...