Sunday, June 21, 2026

অভাবে আত্মঘাতী বাসচালক! প্রতিবাদ-বিক্ষোভ নাগেরবাজারে

Date:

Share post:

বেতন না হওয়ার কারণে আত্মঘাতী হলেন ২২১ রুটের বাস চালক। বুধবার ভোররাতে দমদম পার্কের বাসিন্দা বিশ্বজিৎ বড়াল আত্মঘাতী হন। বাস মালিক ও কর্মীদের বক্তব্য, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন বিশ্বজিৎ। কিন্তু লকডাউনের ফলে কোনও আয় ছিল না। শেষমেষ আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে বুধবার নাগেরবাজারে প্রায় ১৫ টি রুটের বাস চালক এবং কন্ডাক্টররা রাস্তায় বসে থালা বাটি ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। তাঁদের বক্তব্য, এই কঠিন পরিস্থিতিতে তাঁরা সংসার চালাতে পারছেন না। ছেলে মেয়েদের বই কিনতে পারছেন না। প্রতিবাদে সামিল হয়েছিলেন ২২১, ২০২, ২১৯, ৩সি/১, রাজচন্দ্রপুর করুণাময়ী, নাগেরবাজার-হাওড়া মিনি বাস চালক সহ বাস মালিক ও অন্যান্য কর্মচারীরা।

প্রসঙ্গত, লকডাউনের জেরে রাস্তায় নামেনি বাস। ক্ষতির মুখ দেখেছে বেসরকারি বাস মালিক সহ পরিবহন কর্মীরা। আয় শূন্য বাস মালিকদের। যার ফলে বেতন পাচ্ছিলেন না ড্রাইভার থেকে কন্ডাক্টররা। এরপর রাজ্য সরকার বাড়ানোর উদ্যোগ নিলেও তাতে কর্ণপাত করেনি বাস মালিক সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ বাবদ টাকা ধার্য করেছিলেন। কিন্তু বাসমালিকরা মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া দেননি। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিকরা।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...