Saturday, April 4, 2026

কোনও চিনা সংস্থাকে সড়ক নির্মাণের বরাত দেওয়া হবে না , জানালেন নীতিন গডকড়ি

Date:

Share post:

লাদাখে চিনের সঙ্গে সংঘাতের জের এবার পড়তে চলেছে দেশের সড়ক নির্মাণেও বরাত খোয়াতে চলেছে চিনের সংস্থা। কোনও চিনা সংস্থাকে সড়ক নির্মাণের বরাত দেওয়া হবে না বলে জানিয়েছেন নীতিন গডকড়ি। যৌথ উদ্যোগে কোনও সড়ক নির্মাণের দায়িত্বও পাবে না কোনও চিনা সংস্থা।
এরই পাশাপাশি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পেও কোনও চিনা সংস্থাকে বিনিয়োগ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন গডকড়ি।
বুধবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক, সড়ক পরিবহণ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী গডকড়ি বলেছেন, ‘আমরা কোনও চিনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সড়ক নির্মাণের অনুমতি দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যৌথ উদ্যোগে কোনও চিনা সংস্থাকে কাজ করতে দেব না। এই ব্যাপারে আমরা অনড় অবস্থান নিতে চলেছি।’ খুব শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছেন গডকড়ী।নতুন করে কোনও টেন্ডারে চিনের কোনও সংস্থাকে অংশগ্রহণ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে যে সমস্ত প্রকল্পের কাজ মাঝপথে, সেগুলো সম্পূর্ণ করতে দেওয়া হবে।
এর আগে বিএসএনএল চিনা সংস্থার বরাত বাতিল করেছিল। রেলের তরফে একই কাজ করা হয়। এরপর একই পথে হেঁটেছে মুম্বই মনোরেল। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্ত চিনকে আর্থিকভাবে কোণঠাসা করবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...