Friday, June 26, 2026

বাড়ি ছাড়ার নির্দেশে প্রিয়াঙ্কা গান্ধীর মুখ বন্ধ হবে না, জানালো কংগ্রেস

Date:

Share post:

বাড়ি ছাড়ার নির্দেশ দিলেই প্রিয়াঙ্কা গান্ধীর মুখ বন্ধ হবে বলে যারা ভেবেছেন, তারা মূর্খ। থামানো যাবে না কংগ্রেসকেও।

বুধবার রাতে দিল্লির লোধি এস্টেটের বাংলো ছাড়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিস ধরিয়েছে কেন্দ্র৷ আর তারপর এই সুরেই তোপ দেগেছে কংগ্রেস।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালা বলেছেন, “গোটা দেশ জানে তীব্র ঘৃণা ও প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছে মোদি সরকার।” কিন্তু তাতে কংগ্রেসকে দমানো যাবে না”৷ এক ভিডিও বার্তায় রণদীপ বলেন, “বিজেপি সরকারের ঘৃণার রাজনীতির কথা সকলের জানা। এই রাজনীতি এখন অন্য মাত্রায় পৌঁছেছে। এই নোটিসই বুঝিয়ে দিচ্ছে কতটা হতাশ মোদি-যোগী সরকার। তবে এই হতাশ সরকারের কোনও সিদ্ধান্তই আমাদের দমাতে পারবে না।”
এদিকে জানা গিয়েছে, আপাতত প্রিয়াঙ্কা গান্ধী প্রয়াত মামিমা শীলা কলের গোখেল রোডের বাড়িতে উঠে যেতে পারেন।
বুধবার রাতে প্রিয়াঙ্কাকে নোটিস পাঠিয়ে জানানো হয় এক মাসের মধ্যে লোধি এস্টেটের সরকারি বাংলো খালি করতে হবে। ১ আগস্টের মধ্যে বাড়ি খালি না করলে জরিমানার মুখে পড়তে হবে প্রিয়াঙ্কাকে, একথাও বলা হয়েছে এই নোটিসে।

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে ৩৫ বি লোধি এস্টেটের ৬বি টাইপ বাংলোতে আছেন প্রিয়াঙ্কা। সরকারের যুক্তি, যেহেতু গত নভেম্বর মাসে SPG নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাই প্রিয়াঙ্কা এই বাংলোয় আর থাকার অধিকারী নন। ওদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেন, গান্ধী পরিবারের SPG ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক মহলের মত, গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানানো প্রিয়াঙ্কাকে চাপে ফেলতেই এই পথে হেঁটেছে কেন্দ্র৷

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...