Saturday, June 13, 2026

রাজ্যে একদিনে আক্রান্ত ৬৪৯ জন, মৃত্যু বেড়ে ৭০০!

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে আক্রান্ত। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আরও ৬৪৯ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলল। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯,৮১৯। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৬ জন করোনা রোগীর। ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯৯। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬,০৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫০৯ জন করোনাজয়ী। ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,০৩৭।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...