Thursday, March 26, 2026

ক্রমেই রেকর্ড গড়ছে সোনার দাম, পাল্লা দিচ্ছে রুপো

Date:

Share post:

নিয়মের কড়াকড়িতে অনুষ্ঠান হচ্ছে ঠিকই কিন্তু বিয়েবাড়ির জমকটা হচ্ছে না। নামী ক্লাব, রেস্তোরাঁতে দেওয়া যাচ্ছে না জমকালো পার্টি। এই সময় অন্তত মেয়েকে বা ছেলের বউকে গয়না দিয়ে সাধ মেটাতে চাইছিলেন অনেকে। কিন্তু সেই সাধেও ছ্যাঁকা। কলকাতায় গয়না সোনা প্রায় 50 হাজার টাকা প্রতি 10 গ্রাম।

ক্রমেই রেকর্ড গড়ছে সোনার দাম। এই পরিস্থিতিতে সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও।
বৃহস্পতিবার, বাজার খুলতেই সোনার দাম হয়েছে-
পাকা সোনার দাম: ৫০ হাজার ৪৮০ টাকা
গয়না সোনার দাম: ৪৭ হাজার ৫০০ টাকা
১ কেজি রুপোর দাম: ৫০০৬০ টাকা

স্বর্ণ ব্যবসায়ীরা অনুমান, সোনার দাম আগামী দু-একদিনে সামান্য কমলেও, ফের তা ঊর্ধ্বমুখী হবে।
করোনা পরিস্থিতি এবং সীমান্তে উত্তেজনার কারণে সোনায় বিনিয়োগ করতে চাইছেন অনেকেই। সেই কারণেই এই পরিস্থিতি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...