Monday, April 13, 2026

“করোনা ছড়াতে এসেছেন রাজু”- বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথের

Date:

Share post:

বিকেলে কোচবিহার কোতোয়ালি থানার সামনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ‘ক্রিমিনাল’ আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাতে সেই বিজেপি নেতাকেই “জেল খাটা আসামি” বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “করোনা ছড়াতেই পরিকল্পনা মাফিক কোচবিহারে এসেছেন রাজু বন্দ্যোপাধ্যায়”। তাঁর অভিযোগ, এর আগে শিলিগুড়ি-সহ যেসব জায়গায় রাজু বন্দ্যোপাধ্যায় গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করে সভা করেছেন, সেখানে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক করোনা আক্রান্ত হয়েছেন। রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, কোচবিহারে করোনা সংক্রমণ কম রয়েছে বলে সেখানে পরিকল্পনা মাফিক সংক্রমণ ছড়াতে এসেছেন রাজু। তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...