Monday, April 6, 2026

প্রাতঃভ্রমণে গিয়েছিলেন, ইকো পার্কে ঢুকতে বাধা দিলীপকে! তারপর?

Date:

Share post:

মাঝে মাত্র একদিনের ব্যবধান। ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ, শুক্রবার সকালে ইকো পার্কে তিনি ঢোকার চেষ্টা করলে সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা দিলীপ ঘোষকে বাধা দেন বলে অভিযোগ। এর আগে বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণের পর চা-চক্রে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছিল। যা নিয়ে জোর রাজনৈতিক চাপানউতর হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টা

কাটতে না কাটতেই ফের বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি। যা নিয়ে এদিন ইকো পার্কের বাইরে তুমুল উত্তেজনা ছড়ায়।

এদিন বিজেপি রাজ্য সভাপতি ঠিক করেছিলেন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারবেন। কিন্তু বাধা পাওয়ায় তিনি ফিরে যেতে বাধ্য হন। ওই সময় রাজ্য বিজেপি সভাপতির অনুগামীদের সঙ্গে কিছুটা বচসা তৈরি হয় ইকো পার্কের নিরাপত্তা কর্মীদের।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, “আনলক ফেজ-টু শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে মর্নিং ওয়াকের জন্য ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে ছিলেন। আমি সরকারি নিয়ম মেনেই ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসেছি। তাহলে বাধা কীসের জন্য?”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আসলে তৃণমূল ভয় দেখানোর রাজনীতি করছে। নিজেদের বিপদ আন্দাজ করেই বাংলায় নোংরা রাজনীতি আমদানি করেছে শাষকদল। আমরা চা খাব কি না, কোথায় খাব, বা কোথায় যাব, তা তৃণমূলের গুন্ডারা ঠিক করে দেবে? এটা চলতে পারে না। যারা সমাজবিরোধীদের ভাষায় কথা বলে তাদের সেভাবেই জবাব দিতে হবে।”

এরপর কেষ্টপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি ফের হুমকির সুরে বলেন, “সব হিসাব রাখছি। হামলার জবাব ঠিক সময়েই দেব।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...