Saturday, June 27, 2026

৭২ ঘণ্টা ধরে চিনকে পর্যবেক্ষণ করবে ভারত

Date:

Share post:

চিনের মুখের কথায় আর বিশ্বাস করতে চায় না ভারত। শান্তি সহাবস্থানের ক্ষেত্রে চিন কোনও পদক্ষেপ নিলে তা পর্যবেক্ষণ করবে ভারত। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর ভারত সমতুল্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এর আগে বেজিং সীমান্ত থেকে সরে যাবে বললেও বাস্তবে তা হয়নি। উপরন্তু সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী সীমান্তে মোতায়েন করেছে চিন।

সাউথ ব্লকের ধারণা শুধুমাত্র সীমান্ত সংঘর্ষ চিনের লক্ষ্য নয়। ভারতের উপর চাপ তৈরিই উদ্দেশ্য। তাই পাল্টা চাপের কৌশল নিয়ে এগোচ্ছে দিল্লি। দিল্লির সঙ্গে বেজিংয়ের কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে ভারত মহাসাগর দিয়ে চিনা বাণিজ্যও যে ঝুঁকির মধ্যে পড়বে। প্রসঙ্গত, মঙ্গলবার দু’দেশের সেনাবাহিনীর কোর কম্যান্ডার স্তরে বৈঠক হয়েছে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে দুই দেশই মর্যাদা দেবে। দুই দেশের বাহিনী নিজেদের মধ্যে অন্তত ১০০ মিটারের তফাৎ রেখে টহলদারি চালাবে।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...