Tuesday, March 31, 2026

মহিলা ‘সুন্দর’ নয় তাই ধর্ষণ হতে পারে না, যুক্তি বিচারকের

Date:

Share post:

ধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা। কিন্তু বিচারকের তাঁকে ‘সুন্দর’ বলে মনে হয়নি। তাই তাঁর যুক্তি মহিলা সুন্দর নয়, তাই ধর্ষণ হতে পারে না। বিচারকের এমন বক্তব্যে নিন্দার ঝড় উঠেছে।

ধর্ষণের মামলার শুনানিতে কর্ণাটক আদালতের বিচারক কৃষ্ণা এক্স দিক্ষীত এই মন্তব্য করেন। ওই মহিলার অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এমনকী ধর্ষণে অভিযুক্তদের জামিনও মঞ্জুর করেছেন বিচারক কৃষ্ণা। বিচারকের এই আচরণে সমালোচনার ঝড় উঠেছে। বিচারকের আসনে বসে ধর্ষিতা সম্পর্কে এহেন মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিচারকের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

দিল্লির আইনজীবী অপর্না ভাট দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের তিনজন মহিলা বিচারকের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন। তাঁর প্রশ্ন, যে ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানিনা, সেই সব ঘটনার ক্ষেত্রে বিচার চাওয়ার কোনও পথ নেই? ধর্ষণ কি কোনও নির্দিষ্ট ফরম্যাট মেনে হবে?

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...