Monday, April 13, 2026

১৬টি পুকুর খুঁড়ে অসাধ্য সাধন, ‘‌পুকুর মানব’‌-কে পুরস্কৃত করল সরকার

Date:

Share post:

প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন তিনি। একা হাতেই খুঁড়েছেন ১৬টি পুকুর। অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যি। কাজের জন্য তাঁর নাম হয়েছে ‘পুকুর মানব’‌। এবার কর্নাটক সরকার পুরস্কৃত করল তাঁকে।

বেঙ্গালুরু থেকে ১০০ কিমি দূরে দসানাদোদ্দি গ্রামের মান্ড জেলার বাসিন্দা ‘পুকুর মানব’ কেম্পেগৌড়া। পেশায় কৃষক তিনি। সাধারণ মানুষের ভবিষ্যতের কথা ভেবে, এই কাজ করেছেন তিনি। এমনকী তাঁর এই কীর্তির কথা উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমৃত্যু সরকারি বাসে ভ্রমণ করার জন্য বিনা মূল্যে পাস পাবেন তিনি। বৃহস্পতিবার সংস্থার ডিরেক্টর শিবযোগী সি কালাসাদ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “ওই ব্যক্তি যেকোনও শ্রেণির সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।”

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...