Monday, April 6, 2026

মোদির এই আচমকা লাদাখ সফর বিশেষ ইঙ্গিতবহ?

Date:

Share post:

কোনও আগাম বার্তা ছিল না। সরকারের কোনও সূত্রেই কোনও ঘোষণা ছিল না। শুক্রবার সকালে সিডিএস বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মুকুন্দ নারভানেকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী যখন লেহ সামরিক ঘাঁটিতে অবতরণ করলেন তখনই তাঁর লাদাখ সফরের কথা জানা যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী আহত সেনাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সীমান্তে সেনা চৌকি পরিদর্শনে যান এবং পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বলে খবর। মোদির এই আচমকা সফর সেনাবাহিনীর মনোবল বাড়ানোর পাশাপাশি চিনকে বিশেষ কড়া বার্তা বলেও মত সামরিক বিশেষজ্ঞদের। ঘটনাচক্রে এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফর বাতিল করা হয়। তারপরই নজিরবিহীনভাবে আচমকা লাদাখ উড়ে গিয়ে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজে যেভাবে গেলেন মোদি, তা গভীর ইঙ্গিতবহ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...