Saturday, June 27, 2026

চিনা সংস্থা স্পনসর, তাই পুরস্কার ফেরালেন টলিউডের জিৎ

Date:

Share post:

লাদাখ সীমান্তের উত্তেজনার আঁচ এবার লাগলো টলিপাড়াতে।

একটি সিনে পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছে এক চিনা কোম্পানি, শুধু এই কারনেই সেই পুরস্কার সরাসরি প্রত্যাখ্যান করলেন টলিউড সুপারস্টার জিৎ।

কিছুদিন আগে এক সংস্থা চলচ্চিত্র পুরস্কার প্রদানের এক ‘ভার্চুয়াল’ অনুষ্ঠানের আয়োজন করেছিলো৷ সেখানে দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরোপা পেয়েছিলেন জিৎ। কিন্তু এই মুহুর্তে সীমান্তের পরিস্থিতি বিবেচনা করে সোশ্যাল মিডিয়াতে একটি ভয়েজ নোট পোস্ট করে জিৎ জানিয়ে দিয়েছেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারছেন না। যে সমস্ত দর্শকরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে এই টলিউড সুপারস্টার বলেন, ‘পুরস্কার পেলে সবসময়ই ভালো লাগে। বাড়ির লোক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্তদেরও ভালো লাগে। আর ট্রফি দেখে বাড়ির বাচ্চারা খুবই আনন্দ পায়।’

কিন্তু এই পুরস্কার গ্রহণে আপত্তির জায়গাটা ঠিক কোথায়? সেই বিষয়টিও জিৎ স্পষ্ট করেছেন, ‘অনেকেই হয়তো জানেন না, এই পুরস্কারের সঙ্গে একটি চিনা কোম্পানি যুক্ত রয়েছে। আমার নিজের কারোও সঙ্গে কোনও সমস্যা নেই। কিন্তু এখন আমাদের দেশের সঙ্গে চিনের সম্পর্ক ভালো নয়। ওই দেশের আগ্রাসী মনোভাবেই আমাদের দেশের সেনাদের প্রাণ দিতে হচ্ছে। এই অবস্থায় এই পুরস্কার আমি গ্রহণ করতে পারছি না।’

সীমান্তে দেশের সেনাদের মতো লড়াই করতে না পারলেও, এটুকু কাজ দেশের জন্য করাই যায় বলে মনে করেছেন জিৎ, তাই বলেছেন, “এই পুরস্কার তাই প্রত্যাখ্যান করলাম৷”

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...