Saturday, April 4, 2026

কাজ ফিরে পাওয়ার দাবি নিয়ে সরব সিভিক ভলেন্টিয়াররা

Date:

Share post:

“কাজ ফিরে পেতে চাই।” এই দাবি নিয়ে রাস্তায় নামল সিভিক ভলেন্টিয়াররা। শুক্রবার বহরমপুর স্কোয়ার ময়দানে তাঁরা একত্রিত হয়ে নিজেদের দাবির কথা জানান। তাঁদের বক্তব্য, ২০১৩ সালের অক্টোবর মাসে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করেন তাঁরা। ২০১৪ সালের জুলাই মাসে সেই মেয়াদ শেষ হয়। তাঁদের দাবি, এরপর আর তাঁদের মেয়াদ বাড়ানো হয়নি। প্রায় ৪৫০ জন সিভিক ভলেন্টিয়ারকে পুনর্নিয়োগ করা হয়নি। অথচ সেই সময় যারা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা অনেকেই এখনও কাজ করছেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলেই বক্তব্য সংশ্লিষ্টদের। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের কাজে যুক্ত করা হোক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...