Saturday, April 4, 2026

সারা বিশ্ব জেনে গিয়েছে ভারতীয় সেনার ক্ষমতা: প্রধানমন্ত্রী

Date:

Share post:

“সারা বিশ্ব জেনে গিয়েছে ভারতীয় সেনার ক্ষমতা। লাদাখে সব চক্রান্ত ব্যর্থ হয়েছে”। শুক্রবার সকালে হঠাৎ করেই লাদাখ পরিদর্শনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাদাখের সীমান্ত অঞ্চল ঘুরে দেখার পরে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভারতের শক্তি বুঝিয়ে দিয়েছেন সেনারা। দেশের জন্য সেনাদের আত্মত্যাগ অতুলনীয়। মহিলা সেনাদের কৃতিত্বও অসাধারণ। পুরো বিশ্ব জেনে গিয়েছে ভারতীয় সেনার ক্ষমতা। দেশবাসী জওয়ানদের প্রণাম জানাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতবাসী বিশ্বাস করে, সেনারা দেশকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে পারে। এরপরেই চিনের নাম না করে প্রধানমন্ত্রী বলেন লাদাখে সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। লাদাখ ভারতের মাথা, দেশের সম্মান। দেশের শত্রুরা সেখানে আগুনের তেজ দেখেছে।
সেনা জওয়ানদের মোদি বলেন, “যে পরিস্থিতিতে কঠোর পরিশ্রমে নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন, তাতে বারবার প্রমাণিত হয় ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের সবার চেয়ে শক্তিশালী এবং উন্নত”।
প্রধানমন্ত্রী বলেন, বীরত্বেই শান্তির পূর্ব শর্ত। ভারতবাসী যেমন শক্তির পুজো করে তেমনি সুদর্শন চক্রধারীরও পুজো করে। ভারতীয় সেনার বীরত্ব পাহাড়ের মতো অটল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...