Wednesday, June 24, 2026

এবার বিক্ষোভ মহাদেবী বিড়লা স্কুলের অভিভাবকদের

Date:

Share post:

এবার অভিভাবক বিক্ষোভ মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলে। অন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ বলে জানিয়েছেন অভিভাবকরা। তবে মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের অভিভাবকরা একটু অন্য পথে হেঁটে প্রতিবাদ জানালেন। তাঁদের এই প্রতিবাদ ছিল নীরব।

তাঁরা কোনও প্ল্যাকার্ড নিয়ে আসেননি। কোনও স্লোগানও দিচ্ছে না । তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ একবার হলেও তাঁদের সঙ্গে দেখা করুক। তাঁরা আরও জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে স্কুলের ফি পুরোপুরি দেওয়া অসম্ভব। তাই কিছুটা হলেও স্কুল ফি কমানো হোক। তাছাড়া ১০ জুলাইয়ের মধ্যে তাঁদের স্কুলের ফি দিতে বলেছে স্কুল কর্তৃপক্ষ। না হলে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস করতে দেওয়া হবে না । অভিভাবকরা জানাচ্ছেন, তাঁরা চান স্কুল কর্তৃপক্ষ একবার হলেও তাঁদের সঙ্গে কথা বলুক। তাঁদের বক্তব্য একবার হলেও শুনুন।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...