Wednesday, June 24, 2026

জিও-তে এবার বিনিয়োগ ইন্টেল ক্যাপিটালের

Date:

Share post:

করোনা আবহে ফের বিনিয়োগ রিলায়েন্স জিও-তে। এবার বিনিয়োগ করল ইন্টেল ক্যাপিটাল। ১,৮৯৪.৫০ কোটি টাকা বিনিয়োগ করে সংস্থা। যা জিও-র মূলধনের ০.৩৯ শতাংশ।

সম্প্রতি ফেসবুক, সিলভার লেক, ভিসটা ইক্যুয়ালিটি, জেনারেল আটলান্টিক, কেকেআর, মুবাডালা সহ মোট ১১ টি সংস্থা বিনিয়োগ করেছে জিও-তে। সেই তালিকায় এবার যুক্ত হলো ইন্টেল। জিও-তে এখনও পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে ১,১৭,৫৮৮.৪৫ কোটি টাকা। কর্ণধার মুকেশ আম্বানি বলেন, “প্রযুক্তির শীর্ষে থাকা সংস্থার সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিনিয়োগের ফলে প্রযুক্তির দিক থেকে ভারত অনেক এগিয়ে যাবে। ইন্টেল ক্যাপিটালের সঙ্গে কাজ করার জন্য উৎসুক আমরা।”
ইন্টেল কর্তা ওয়েনডেল ব্রুকস বলেন, “স্বল্পমূল্যে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে জিও। তার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকেও ব্যবহার করছে সংস্থা। সেই কাজে আমারা নিজেকে যুক্ত করলাম।”

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...