Wednesday, June 24, 2026

বিস্তারবাদীদের দিন শেষ- নাম না করে চিনকে বার্তা মোদির

Date:

Share post:

বিস্তারবাদীদের দিন শেষ- নাম না করে চিনকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকালে হঠাৎই লাদাখ সীমান্তে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে জওয়ানদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, বিস্তারবাদীরা শান্তি বিঘ্নিত করে। যারা আগ্রাসনের নীতি নিয়েছে, বিশ্বে তারা শেষ হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বজুড়ে সবাই বিকাশের পথে হাঁটছে। বিকাশবাদই এখন প্রাসঙ্গিক। বিস্তারবাদীদের বিরুদ্ধে ভারত একজোট হয়ে লড়ে বিজয়ী হয়েছে। আগামী দিনেও হবে।
প্রধানমন্ত্রী বলেন, “সেনাদের এই লড়াইয়ের ফলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। যারা সীমান্তে লড়াই করছে আমরা তাদের স্বপ্নের ভারত বানাব”।
১৫ জুন লাদাখে ভারত-চিন সংঘর্ষ হয়। ইন্দো-চিন সীমান্ত সম্পর্কে ৪৫ বছর এমন সংঘর্ষ হয়নি। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনও সমাধান। কারণ, বারবার কথার খেলাপ করছে চিন। ফলে কোনভাবেই তাদের সঙ্গে
সমঝোতায় পৌঁছনো সম্ভব হচ্ছে না।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...