Wednesday, May 27, 2026

পাক বিদেশমন্ত্রী করোনায় আক্রান্ত

Date:

Share post:

করোনায় অাক্রান্ত হয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি। এক টুইট বার্তায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। কুরেশি তাঁর টুইটে বলেছেন, হালকা জ্বর ছিল এবং আমি দ্রুত বাড়িতে কোয়ারান্টিনে চলে যাই। এরপর কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর দয়ায় শরীরে কোনো দুর্বলতা নেই। ঘরে বসেই আমার যাবতীয় কাজকর্ম করব। প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি। এর আগে জুনের প্রথম সপ্তাহে পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর করোনায় আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানে এপর্যন্ত ২ লক্ষ ২৩ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গিয়েছেন ৪ হাজার ৫৯২ জন।

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...