Friday, April 3, 2026

জোড়া অলিম্পিক সোনা জয়ী চিনের কিংবদন্তি ‘সুপার ড্যান’ অবসর নিলেন

Date:

Share post:

জৌলুস হারালো কী আন্তর্জাতিক ব্যাডমিন্টনমহল। প্রশ্নের উত্তরটা ইতিবাচক হওয়া উচিত । কারণ, জোড়া অলিম্পিক সোনা জয়ী কিংবদন্তি চিনের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ড্যান জানিয়ে দিলেন, আর কোর্টে নামবেন না তিনি।
মাত্র ৩৬ বছর বয়সেই চিনা ব্যাডমিন্টন তারকা শনিবার অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। ‘সুপার ড্যান’ সরে দাঁড়ানোতে শেষ হল ব্যাডমিন্টনের গৌরবোজ্জ্বল এক অধ্যায়।
জুনিয়র হোক বা সিনিয়র পর্যায়, লিন ড্যানের সাফল্যের খতিয়ান যথেষ্ট ঈর্ষণীয় । শুধু মাত্র দু’টি অলিম্পিক সোনা জিতেই থেমে থাকেননি তিনি। জিতেছেন বিশ্বচ্যাম্পিয়নশিপের পাঁচটি গোল্ড মেডেল। বিশ্বচ্যাম্পিয়নশিপের দু’টি সিলভার মেডেলও রয়েছে তাঁর। ব্যক্তিগত ও দলগত বিভাগ মিলিয়ে এশিয়ান গেমসের ৫টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর ঝুলিতে।
বর্ণোজ্জ্বল কেরিয়ারে পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন চিনা ব্যাডমিন্টন তারকা।
এছাড়া ২টি ওয়ার্ল্ড কাপ সোনা, সুদিরমান কাপের ৫টি গোল্ড ও ১টি সিলভার মেডেল, থমাস কাপের ৬টি সোনা ও ২টি ব্রোঞ্জ, এশিয়ান চ্যাম্পিয়নশিপের ৪টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক এবং ইস্ট এশিয়ান গেমসের ১টি সোনা ও ১টি রুপো জিতেছেন ড্যান।
২০০৮ বেজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জয়ী লিন ড্যান বিডব্লিউএফের কার্যত এমন কোনও ইভেন্ট নেই, যা জেতেননি। ৬ বার জিতেছেন অল ইংল্যান্ড ওপেন।
টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা ছিল লিন ড্যানের। তবে অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় আর কোর্টে নামতে চাননি চিনা তারকা।
অবসরের কথা জানিয়ে ড্যান বলছেন, ‘যে খেলাটাকে ভালোবাসি, তার জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমার পরিবার, কোচেরা, সতীর্থ এবং অনুরাগীরা সবসময় আমার পাশে ছিলেন। বুঝতে পারছিলাম যে, শরীর আর সঙ্গ দিচ্ছে না। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।’

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...