Tuesday, June 23, 2026

কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি, উদ্ধার অস্ত্র ভাণ্ডার

Date:

Share post:

ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি। আজ, শনিবার কাশ্মীরের কুলগামের কাছে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় তাল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেই সময় নিজেদের ঘাঁটি থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরাও।

কাশ্মীরের পুলিশের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, গুলির লড়াইয়ে খতম হয়েছে এক জঙ্গি। তবে নিহত জঙ্গি কোন গোষ্ঠীর, তা এখনও স্পষ্ট নয়।

এডিজে, রজৌরির একটি জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, একে-৪৭ রাফেলের ম্যাগাজিন, ডিটোনেটর, আইইডি তৈরির সরঞ্জাম-সহ প্রচুর গুলি উদ্ধার হয় সেখান থেকে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...